সুষ্ঠু ও শান্তিপুর্ন এবং আনন্দঘন পরিবেশে পটুয়াখালী পৌর নিউমার্কেট গোল চত্তর ব্যবসায়ী সমিতির কার্ষকরী কমিটির নির্বাচন সম্পন্ন। এ নির্বাচনে ১৪৯ ভোট পেয়ে মোঃ মুনির হোসেন তালুকদার (আনারস) সভাপতি ও ১৫৮ ভোট পেয়ে কাজী তোফায়েল আহমেদ রাজিব ( হরিন) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দীতায় সাংস্কৃতিক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহিম সিকদার(একতারা)। বাকি ১৩ টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কামাল হোসেনলিটন (আম) ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আবদুস সালাম খান (মোরগ) পেয়েছেন ৬৫ ভোট। সহ-সভাপতি পদে আবদুর রহিম সোহাগ (টেলিভিশন) ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী সঞ্জিব কুমার সাহা(মেবাইল) পেয়েছে ৭৪ ভোট। সাধারন সম্পাদক পদে কাজী তোফায়েল আহমেদ রাজীব(হরিণ) ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ নজরুল ইসলাম মৃধা(মোমবাতি) পেয়েছেন ৫৩ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে কাজী মোঃ জাহাঙ্গীর হোসেন(সিলিং ফ্যান) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী মোঃ তামিম হোসেন মন্টু মিঞা(মই) পেয়েছেন ৮৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম সোহাগ (বই) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দিপংকর(টিউবওয়েল) পেয়েছেন ৮৯ ভোট। প্রচার সম্পাদক প হাফেজ মোঃ নাসির উদ্দিন চৌধুরী(মাইক) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ বাদল হোসেন (জাহাজ) পেয়েছেন ৯২ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ রাকিবুল হাসান(জগ) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মুহাম্মদ হারুন অর রশিদ(দেয়ালঘড়ি) পেয়েছে ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ মাহতাব হোসেন ( তালাচাবি) ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক কোষাধ্যক্ষ অলোক কুমার দাস(উড়োজাহাজ) পেয়েছেন ৫৮ ভোট। পাঁচটি সদস্য পদে সর্বাধিক ১৬৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত মোঃ জাফর(ঘুরি) হয়েছেন। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছে মোঃ সাব্বির আহমেদ(বালতি) ১৬১ ভোট, মোঃ আসাদুজ্জ্ধাসঢ়;মান আসাদ( ফুটবল) ১৫১ ভোট, মোঃ আলী হোসেন(চশমা) ১৩৩ ভোট ও উত্তম দেবনাথ(হাতি) ১১৬ ভোট পেয়ে সদস্য হয়েছেন।,
২০ নভেম্বর শুক্রবার সমিতি কার্যালয়ে সকাল ৯টা হতে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ২১৪ জন ভোটারের মধ্যে ২১২জন ভোটার তাদের ভোট প্রদান করেছে বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম জানান। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন আঃ রশিদ খান ও স্বপন শীল।